বিমান থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছে মিললো ১২০ টি বার

Mofossal Barta
প্রকাশিত September 5, 2026, 19:14 PM
বিমান থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছে মিললো ১২০ টি বার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল হেলপার) সজিবকে এই স্বর্ণসহ হাতেনাতে আটক করে বিমানের নিরাপত্তা বিভাগ। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত এই বিপুল পরিমাণ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ কোটি ৫৭ লাখ টাকা। বিমান থেকে নামার পর নিরাপত্তাকর্মীদের দেখে সজিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লাইটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক কর্মকর্তা ও উদ্ধারকৃত স্বর্ণ বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে এবং এই চোরাচালান চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে জোর তদন্ত শুরু হয়েছে।