কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

Mofossal Barta
প্রকাশিত September 19, 2026, 14:13 PM
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিখোঁজ অপ্রতিম (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের ম্যাজিক প্যারাডাইস পার্কের পিছনের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গলের মধ্যে অপ্রতিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।