দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mofossal Barta
প্রকাশিত September 19, 2026, 14:38 PM
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি।। “সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন—দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে
‎আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস–২০২৬ উপলক্ষে ১৯ সেপ্টেম্বর -২০২৬ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর-এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎দিনাজপুর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
‎(স্বাস্থ্য সেবা বিভাগ) অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ ।

‎এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন ) ডা: মোঃ ওয়াহেদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদরাতুল মুমতাহিনা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নূর আলম, এমওসিএস ডাঃ হোসেন মোঃ নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, নার্সিং কর্মকর্তা সহ অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ।

‎বক্তারা বলেন, সাপদংশনের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো, যথাযথ চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাপদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।সচেতন হই—সাপদংশনে জীবন বাঁচাই।
‎দ্রুত চিকিৎসা নিন, গুজব নয়—বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখুন।