মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন

Mofossal Barta
প্রকাশিত October 2, 2026, 09:31 AM
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

মিটফোর্ডে সোহাগ হত্যা: ইট-পাথর দিয়ে পিটিয়ে, মাথায় কংক্রিটের বোল্ডার দিয়ে আঘাতের অভিযোগ, লাশের ওপর উঠে উল্লাস
‎
‎মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে দেওয়া জবানবন্দিতে হামলার ভয়াবহ বর্ণনা দিয়েছেন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই বিকেলে সোহাগের ওপর একদল ব্যক্তি হামলা চালান। এ ঘটনায় তিনজন জামিনে রয়েছেন।
‎
‎গত ৩ আগস্ট আদালতে জবানবন্দি দেন মঞ্জুয়ারা বেগম। সেখানে তিনি অভিযোগ করেন, ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মাহিন, টিটু, লম্বা মনির, ছোট মনির, সজিব, রাজিব, রুমান বেপারী, আবির হোসেন, আলমগীর, অপু দাস, অভি, টিটন গাজী ও রবিনসহ কয়েকজন সোহাগের ওপর হামলা চালান।
‎
‎জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, হামলাকারীরা সোহাগকে মারধরের পাশাপাশি ইট-পাথরের খণ্ড দিয়ে আঘাত করেন। একপর্যায়ে সোহাগ মাটিতে পড়ে গেলে তাঁর মাথায় কংক্রিটের বোল্ডার দিয়ে আঘাত করা হয়।
‎
‎মঞ্জুয়ারার অভিযোগ, সোহাগ মারা গেছেন কি না, তা নিশ্চিত করতে তাঁর লাশের ওপর উঠে উল্লাস করেন হামলাকারীরা। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হামলার এমন বর্ণনা তুলে ধরেন।
‎
‎নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।
‎
‎উল্লেখ্য: হামলার এসব বিবরণ নিহতের বোনের আদালতে দেওয়া জবানবন্দিতে উত্থাপিত অভিযোগ।