আজ দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি

Mofossal Barta
প্রকাশিত October 2, 2026, 10:58 AM
আজ দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে আজ শুক্রবার দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি। বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় তা পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। বৃহস্পতিবারই জ্বালানি দেশে আসার কথা থাকলেও পাকিস্তান আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা হয়। প্রকল্পসংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালানে মোট নয়টি কার্গোতে জ্বালানি আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।