অনলাইন ডেক্স,
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই চলতে শিখে গেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পুরোটা সময় তাকে বেঞ্চে বসিয়ে রেখে জিতেছিল তারা। রোনালদোর ক্যাম্প ছাড়ার পর তৃতীয় রাউন্ডে তো ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে দিলো। নরওয়ে ম্যাচে রোনালদো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন। পর্তুগালের জার্সিতে সিআরসেভেনকে দেড় যুগ পর এভাবে দেখা গেছে। মানে ১৮ বছরে প্রথমবার তাকে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল।
এবার ডেনমার্কের বিপক্ষে তো মাঠের কোথাও দেখা গেল না রোনালদোকে। আগেই ডেনমার্কে তাঁবু ফেলা পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে না পেলেও কোনো প্রভাব পড়েনি তাদের ওপর। গনসালো রামোস ও জোয়াও ফেলিক্সরা দারুণ জয় এনে দিয়েছেন।
রোনালদোর অনুপস্থিতিতে তারই ক্লাব আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স ইতিহাস গড়েছেন। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ৮৭তম মিনিটে গোল করেন তিনি। ডিওড়ো ডালটের ক্রস থেকে শক্তিশালী শটে জাল কাঁপান তিনি।
মিস্টারচিপ-এর পরিসংখ্যান অনুযায়ী ফেলিক্স তার ক্যারিয়ারে প্রথমবার পর্তুগালের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন। ওয়েলসের বিপক্ষে, তারপর নরওয়ের বিপক্ষে এবং এবার ডেনমার্ককে গোল দিলেন তিনি। ওই গোলে রোনালদোকে ছাড়া ইতিহাস গড়েছে পর্তুগাল। স্ট্যাটসডুফুট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ১৮ বছরে প্রথমবার পর্তুগাল রোনালদোকে ছাড়া দেশের বাইরে কোনো একটি ম্যাচে চার গোল করল। শেষবার এমন কীর্তি তারা গড়েছিল ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর মাল্টার বিপক্ষে।