২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের পাঁচ ম্যাচ কবে কোথায়

Mofossal Barta
প্রকাশিত October 2, 2026, 11:33 AM
২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের পাঁচ ম্যাচ কবে কোথায়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো ২০২৭ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি ও গ্রুপ বিন্যাস। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের এই মেগা আসর।
‎
‎এবারের বিশ্বকাপে ১৪টি দল অংশ নিলেও মূল গ্রুপ পর্বে খেলবে ১২টি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে কেপটাউনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সূচি উন্মোচন করে।
‎
‎টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন দল নিয়ে গড়া ‘বি’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজের দলের অন্য প্রতিপক্ষরা হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং কোয়ালিফায়ার ‘বি’ থেকে উঠে আসা একটি দল। অন্যদিকে ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। গ্রুপ পর্বে প্রতিটি দল বাকি ৫টি দলের বিপক্ষে একবার করে ম্যাচ খেলার সুযোগ পাবে।