দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: ইশরাক হোসেন

Mofossal Barta
প্রকাশিত November 6, 2026, 16:04 PM
দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে: ইশরাক হোসেন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

দেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে, মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার অভিযোগ, আন্তর্জাতিক সিন্ডিকেটের পাশাপাশি রাজনৈতিক প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতায় বিস্তার ঘটছে মাদকের। মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা ও সরঞ্জামের ঘাটতিও দেখছেন তিনি।
‎শুক্রবার (৬ নভেম্বর) মাদকের ভয়াবহ বিস্তার, তরুণ প্রজন্মের ঝুঁকি এবং নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সেমিনারে এসব কথা বলেন ইশরাক হোসেন।
‎
‎
‎সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নেন জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা।
‎
‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, মাদক এখন শুধু শহরকেন্দ্রিক সমস্যা নয়, ছড়িয়ে পড়েছে গ্রামেও।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. হাসান মারুফ।
‎
‎
‎এসময় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদক নিয়ন্ত্রণে সংস্থাগুলোর সক্ষমতা ও সরঞ্জামের ঘাটতি, আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে মাদক প্রবেশ এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন।
‎
‎মাদক নির্মূলে সীমান্তে নজরদারি জোরদার, এ কারবারের মূল হোতাদের আইনের আওতায় আনা এবং রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রশ্রয় বন্ধের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।