‎১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

Mofossal Barta
প্রকাশিত November 3, 2026, 15:13 PM
‎১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় এক মাসের কারাবাস শেষে মুক্তি পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার কিছু পর কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
‎তার মুক্তির আগেই কেরাণীগঞ্জের জেল গেটে জড়ো হন জামায়াত নেতাকর্মীরা। মুক্তির পর তাকে দেওয়া হয় সংবর্ধনা। এসময় দলটির নেতাদের অভিযোগ- জামিন ঠেকাতে হয়েছে নানা অপচেষ্টা। আর এর মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাকে অবমাননা করেছে সরকার।
‎
‎
‎কারামুক্তির পর বিরোধীদলীয় নেতা, জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যান আখতারুজ্জামান। সাক্ষাৎ শেষে বলেন সরকার বলেছিল আক্রোশ এবং প্রতিহিংসার রাজনীতি করবেনা। কিন্তু প্রবাসীদের সুবিধার কথা বলার জন্য তাকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে৷
‎
‎বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর বলেন, মেজর আখতার এর প্রতিবাদের জন্যই এয়ারপোর্টে এখন সল্প সময়ে লাগেজ পাচ্ছে। বিরোধী দলের চরিত্র হনন বাদ দিয়ে সরকারকে ব্যার্থতা নিরসনে কাজ করার কথাও জানান জামায়াত আমির।