• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন আশীষ কুমার সান্যাল

Mofossal Barta
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪, ১৬:২৩ অপরাহ্ণ
ঘিওর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন আশীষ কুমার সান্যাল
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে আশীষ কুমার সান্যাল যোগদান করেছেন। তিনি ১০ সেপ্টেম্বর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন।

তিনি প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানায় অফিসার ইনচার্জ হিসাবে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার জন্মস্থান টাঙ্গাইল জেলার বাসাইল থানায় ।

ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন, ঘিওর উপজেলার মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং,কিশোর গ্যাং,চুরি,ডাকাতি, অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।