• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪, ১৭:১৩ অপরাহ্ণ
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহ -সভাপতি সুমন মিয়া (৪৮)-কে গ্রেফতার করেছেন যৌথবাহিনীর সদস্যরা। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়।
সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।