• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

Mofossal Barta
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ১৭:২৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভ(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন....

 

বাদল আহাম্মদ খান
নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বাইকের আনিসুল হকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তালশহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃত জাহিদুলকে পুলিশ পাহাড়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।