নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন

Mofossal Barta
প্রকাশিত November 21, 2024, 16:02 PM
নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন

নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন

সংবাদটি শেয়ার করুন....

মফঃস্বল বার্তা প্রতিবেদন: অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন-

সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ।