৭ বিভাগে ভারি বর্ষণের সতর্কবার্তা, ভূমিধসের আশঙ্কা

Mofossal Barta
প্রকাশিত June 27, 2024, 19:32 PM
৭ বিভাগে ভারি বর্ষণের সতর্কবার্তা, ভূমিধসের আশঙ্কা
সংবাদটি শেয়ার করুন....
অনলাইন ডেস্কঃ
সাত বিভাগে ভারি বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

 

ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।