রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

Mofossal Barta
প্রকাশিত September 17, 2026, 18:53 PM
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম।

‎বৃহস্পতিবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। জবাবে তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

‎সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

‎সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।