অনলাইন ডেক্স,
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৪দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাদের দুজনকে সাতদিনের রিমান্তে নিতে আবেদন করে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে—
মরিয়ম যখন ফাঁস দিয়ে মারা যান, তখন গাজী নজরুল ও মাকসুদা একই বাসায় ছিলেন। আত্মহত্যার ঘটনায় তাদের কোনো প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখতে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা, উসকানি, মানসিক চাপ বা ভয়ভীতি দেখানো কিংবা অন্য কোনোভাবে আত্মহত্যায় সহায়তা করার ক্ষেত্রে তাদের ভূমিকা তদন্ত করা।
>মামলার পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা সম্পর্কে তথ্য নেওয়া এবং তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা।
>আত্মহত্যার ঘটনায় অজ্ঞাতনামা অন্য কোনো ব্যক্তি জড়িত কি না, তা শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তার করা।
>মামলার মূল রহস্য উদঘাটন করা।
এর আগে রবিবার রাজধানীর সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) এর ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের