জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন সেনাপ্রধান

Mofossal Barta
প্রকাশিত September 21, 2026, 12:58 PM
জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন সেনাপ্রধান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

‎সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

‎সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে ক্রীড়াখাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

‎এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত একটি মতবিনিময় সভাতেও অংশ নেন সেনাপ্রধান।

‎সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এ সফর ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।