ঘিওরে বন্যার্তদের মাঝে চাউল বিতরণ

Mofossal Barta
প্রকাশিত July 11, 2024, 21:38 PM
ঘিওরে বন্যার্তদের মাঝে চাউল বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেছেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

বৃহস্পতিবার দুপুরে তিনি ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের নিন্দাপাড়া আশ্রয়ন প্রকল্পে বন্যার্তদের সহায়তা হিসেবে এ চাল বিতরণ করেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন ততদিন দেশের একটা মানুষও না খেয়ে মারা যাবেনা।

চাল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি , উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।