• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবক আটক

Mofossal Barta
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ
রাজাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবক আটক

রাজাপুরে ২ কেজি গাঁজাসহ এক যুবক আটক

সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের ব‌ড়‌ইয়া ইউনিয়নে ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার নিজামিয়া গ্ৰাম থেকে তাকে আটক করা হয়। আটক কৃত যুবক বড়ইয়া গ্রামের মোঃ মন্টু হাওলাদারের ছেলে। ২৩ নভেম্বর- ২০২৪ ইং সকাল ০৯ ঘটিকার দিকে নিজামিয়া গ্রামের মালিবাড়ী নামক স্থানে স্থানীয় লোকজন জাহিদকে বস্তা ভর্তি গাজাসহ আটক করে রাজাপুর থানার পুলিশ খবর দেন।

খবর পেয়ে এস আই হেলাল ঘটনা স্থলে গিয়ে জাহিদকে গাজাসহ আটক করে এবং তাকে জিজ্ঞেসাবাদ শেষে ২৪ নভেম্বর সকালে ঝালকাঠি আদালতে পাঠান। এবিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, আটক জাহিদ থেকে ০১ কেজি গাজা উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।