• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ১৩:১২ অপরাহ্ণ
বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে ওই বস্তুটি বিস্ফোরিত হয়। এতে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া দেখা যায়। একইসঙ্গে বিস্ফোরিত স্থান থেকে কাদামাটি ছিটকে আশপাশে থাকা লোকজনের শরীরে এসে পড়ে। মুহূর্তের মধ্যে আদালত প্রাঙ্গণে আতঙ্ক তৈরি হয়।

‎পুলিশ সদস্যরা জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত দেখতে পান। ঘটনার খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটও সেখানে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।
‎এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বলেন, প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।