• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ১৫:৩৭ অপরাহ্ণ
সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরা ডিসি, প্রেসক্লাবের প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎সাতক্ষীরায় দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে খা’রাপ আচরণ, ফোন না ধরা, ক্যামেরার সামনে কথা না বলা, অহরহ অপমান করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কাওসার আজিজের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার (১৪ আগস্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা, জেলা প্রশাসকের অপেশাদার আচার ব্যবহার, তীর্ষক ও অসহযোগীতামুলক আচরণের তীব্র নি’ন্দা ও প্রতিবাদ জানান।