বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল; দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া-ভোট

Mofossal Barta
প্রকাশিত August 19, 2026, 20:29 PM
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল; দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া-ভোট
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,



‎বিদায়ি বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির সদ্য সাবেক মহাসচিব এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎এ সময়ে দলের সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষ থেকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

‎সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্যদের সূত্রে জানা গেছে, বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের শুরুতেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি স্মরণ করেন। সেইসাথে তার প্রতি কৃতজ্ঞতাও জানান।

‎বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যদি দায়িত্ব পালনকালে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকেন তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।