ব্যুরো প্রধান খুলনা
মোঃ বাবুল সানাঃ
খুলনার পাইকগাছায় প্রেমিকার মতামতের বিরুদ্ধে অন্যত্র বিয়ে ঠিক করায় পাইকগাছায় একই সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী এক যুগোল প্রেমিক-প্রেমিকা। ৩ জুলাই বুধবার রাত পৌনে ৮টার দিকে পাইকগাছা উপজেলার গড়ইখালীর হোগলার চক ও বাইনবাড়িয়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত প্রেমিকা প্রিয়াংকা মন্ডল (২১) বাইনবাড়িয়ার পরিতোষ মন্ডলের মেয়ে। অন্যদিকে প্রেমিক ব্রজ মন্ডল (২২) কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে। সে পাইকগাছার হোগলার চকের মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে পড়ালেখা করত। তারা উভয়ই গড়ইখালী শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইস এসসি পরীক্ষার্থী।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রিয়াংকার বাবা পরিতোষ মেয়ের প্রেমের বিষয়টি বুঝতে পেরে ৪ জুলাই বৃহস্পতিবার তাকে পরীক্ষা চলাকালীন কয়রার মহেশ্বরীপুর এলাকায় অন্যত্র বিয়ে ঠিক করেন।
এদিকে প্রিয়াংকার অন্যত্র বিয়েতে মত না থাকায় পরিবারের পক্ষ থেকে তাকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। বিষয়টি প্রেমিক ব্রজকে খুলে বলে। সর্বশেষ তারা কোনো উপায়ন্তু না পেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এক পর্যায়ে প্রিয়াংকার বিয়ের আগের রাত পৌনে ৮টার দিকে একই সময়ে প্রিয়াংকা নিজ বাড়ির ঘরে ও ব্রজ তার মামার বাড়ির পার্শ্ববর্তী জনৈক সুরঞ্জনের শিরিস গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় পৃথক অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে।