রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার আটক ১

Mofossal Barta
প্রকাশিত September 1, 2026, 11:25 AM
রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার আটক ১
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

কক্সবাজারের টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ শাবনুর (২৮) নামে এক নারীকে আটক করেছে ৩৪ বিজিবি।
‎শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় ওই নারীকে আটক করা হয়।
‎বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রেজুখাল চেকপোস্টে সিএনজিটিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণ করায় শাবনুরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎আটক শাবনুর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মাঝের পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
‎উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আটক নারীকে উদ্ধার করা ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।