ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

Mofossal Barta
প্রকাশিত October 31, 2026, 13:58 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ ও ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. ফজলুর রহমান। বিশ্ববিদ্যালয়টিকে ‘সিনিয়র মাদ্রাসা’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, সেখানে শিক্ষার্থীদের ভর্তি হওয়া কিংবা শিক্ষকদের অধ্যাপনা করার প্রয়োজনীয়তা নিয়েও তাঁর প্রশ্ন রয়েছে। বাংলাটিভি লাইভ
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন তিনি।
‎
‎বক্তব্যে ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আর কীসের পড়াশোনা হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষায়, প্রতিষ্ঠানটি বর্তমানে ‘অমানুষদের একটা জায়গা’ হয়ে উঠেছে। সেখানে শিক্ষকতা করারও প্রয়োজন আছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, একসময় এই বিশ্ববিদ্যালয় শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। তাঁদের মধ্যে আব্দুল ওহাব, আবুল হোসেন, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, ড. নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করেন তিনি।
‎
‎ফজলুর রহমানের অভিযোগ, অতীতের সেই গৌরবময় অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে অনেকটাই সরে এসেছে। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়টি এখন স্বাধীনতাবিরোধী মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
‎
‎এ সময় বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি প্রদর্শনের বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, যে প্রতিষ্ঠানে এসব ব্যক্তির ছবি টাঙানো হয়, সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি আর চিন্তা করেন না।
‎
‎উল্লেখ্য, মো. ফজলুর রহমান একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য। রাজনৈতিক জীবনের একপর্যায়ে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। এ ছাড়া অতীতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।