প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মস্যৎ করার চেষ্টা

Mofossal Barta
প্রকাশিত August 29, 2024, 12:06 PM
প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মস্যৎ করার চেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব সংবাদ প্রতিবেদক বরিশাল, আগৈলঝাড়াভ

নিজস্ব স্থানীয় সংবাদ দাতার মারফৎ এক বরাতে জানা যায় যে, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চাঁদত্রিশরা গ্রামের একটি নিরিহ পরিবারের মোঃ আবুল হোসেন বক্তিয়ার, পিতা মৃত মোঃ ওহাব আলী বক্তিয়ার এর কাছ থেকে একই গ্রামের বাসিন্দা মোঃ আলম সরদার, পিতা মৃত-মোঃ মোঙ্গল সরদার ও তার নিজ দুই পুত্র জমি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রায় ১.৫০০০০/- (এক লক্ষ পঁঞ্চাশ হাজার টাকা) নিয়ে জমি বিক্রি করেন নাই। এভাবে আরো যাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন তারা হলো শফিকুল বক্তিয়ার, হাবিব বক্তিয়ার, রুস্তুম বক্তিয়ার, দুলাল মোল্লা, রহিম হাওলাদার, লাভলু মোল্লা, তোতা বক্তিয়ার, সুমন মোল্লা, আলমগীর মোল্লা, বেলায়েত বক্তিয়ার, হালিম বক্তিয়ার ও সোনাবান বেগম সহ আরো অনেকের কাছ থেকে ৫০ (পঞ্চাশ ) লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। আরো জানা যায় যে, মোঃ আলম সরদারের দুই পুত্র সবুজ সরদার ও সুমন সরদার ভুক্তভোগিদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে গোপনে বিদেশ চলে গিয়েছেন। ভুক্তভোগিদের কাছ থেকে সত্যতা মিলেছে। ভুক্তভোগি জনাব মোঃ আবুল হোসেন বক্তিয়ার ওয়ার্ড মেম্বার ও স্থানীয় শালিশের মাধ্যমে তার টাকা ফেরৎ পাওয়ার চেস্টা করে ব্যর্থ হন, কেননা বিবাদী মোঃ আলম সরদার কোন শালিশ ব্যবস্থা মানেন নাই। শালিশ ব্যবস্থা না মেনে ভুক্তভোগিদের আরও হুমকি দিচ্ছেন। এমতাস্থায় প্রথম ভুক্তভোহিসহ সকল ভুক্তভোগি জোট বেধে বিবাদির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। উক্ত প্রতারকদের ভুক্তভোগি ও স্থানীয় সাধারণ মানুষে দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশি ।