সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন
ডেক্স নিউজ,
বিএনপির অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দালালের জায়গা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।তিনি জানান, সরকার সরাসরি ৫০ লাখ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেবে। এ জন্য কোনো নির্দিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান এই কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে না। পছন্দমতো যেকোনো উপায়ে মানুষ ফ্যামিলি কার্ডের সেবা গ্রহণ করতে পারবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে থাকছেন না স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধিও।