• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২৩:৪৯ অপরাহ্ণ
নওগাঁয় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
নওগাঁর নিয়ামতপুরে এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেগ্রেপ্তাররা হলেন- লথিরাম সরেণের ছেলে অনুপ সরেণ (২০), ক্ষুদিরামের ছেলে চিরঞ্জন হাসদা (১৯), ঈশ্বর স্বরেণের ছেলে প্রশান্ত স্বরেণ (১৯)। তারা তিনজনই জাবরিপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুরের ভাবিচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে বাদীনির বোনের মেয়ে (ভিকটিম) আমন্ত্রিত হয়ে আসেন। ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে বিয়ের বাড়ির পরিবেশের মধ্যে ৩নং আসামি প্রশান্ত সরেন সুকৌশলে ভিকটিমকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান।