ডেক্স নিউজ,
যেকোনো মূল্যে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও নির্মূল করা হবে বলে জানিয়েছেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রোববার (২২ ফেব্রুয়ারি) জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বন প্রতিমন্ত্রী বলেন, আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে দস্যুদের আনাগোনা আবারও বেড়ে যায়। তাদের দমনে সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করার কথা জানান তিনি। বলেন, এজন্য লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিসহ অন্যা