• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয় : তনি

Mofossal Barta
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২০:০৫ অপরাহ্ণ
সংবাদ সম্মেলনের বক্তব্য আমার নয় : তনি
সংবাদটি শেয়ার করুন....

ডেক্স নিউজ,
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি সংবাদ সম্মেলনে পাঠের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)–এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি।

তিনি বলেছেন, সচেতন নাগরিক সমাজ (সিসিএস)–এর আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধেই জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিটি পাঠ করেছিলেন তিনি।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্মারকলিপিটি পাঠ করেন তনি। সে সময় তাকে সংগঠনটির সদস্যসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিলের নাম উল্লেখ করা হয়।