জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে

Mofossal Barta
প্রকাশিত September 4, 2026, 18:16 PM
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীনির্ভর বই শিশুদের অনুপ্রাণিত করবে
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম নিয়ে লেখা বই দেশের স্বার্থে কাজ করতে শিশুদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘শহীদ জিয়া স্মৃতি বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎ডা. জুবাইদা রহমান বলেন, জ্ঞানের মুক্ত দুয়ার খুলে দিতে দেশের বিভিন্ন জেলা ও গ্রামে সরকার পাঠাগার গড়ে তুলছে। এসব পাঠাগারের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। এর ফলে তাদের মধ্যে মূল্যবোধ, সততা, নিষ্ঠা, সহনশীলতা ও দেশপ্রেম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।

‎তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনীনির্ভর বইগুলো তাঁদের ত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার কথা তুলে ধরে, যা নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা ও চলার পথের পাথেয়।

‎মেলার উদ্বোধন ঘোষণা করে জুবাইদা রহমান পড়ে শোনান তার কবিতা:

‎‘তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক;

‎জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি;

‎অসাধারণ সাহসী মূর্তি;

‎তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী;

‎দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন;

‎তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী;

‎তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।