নিজস্ব প্রতিবেদক ঃ- দৈনিক বাংলা ৭১ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, মিরপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ও আল ফালাক রিয়েল এস্টেট লিঃ এর পরিচালক মোঃ সিদ্দিকুর রহমানকে সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য রিয়াজুল হাসান ছদ্মনাম ওভি (ওরফে) মিথুন ও রেজাউল আমিন রাজুর নির্দেশে ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রোজ সোমবার সন্ধ্যা অনুমান ৭-৩০ ঘটিকার সময় মিরপুর শাহআলী থানাধীন সেকশন -১, ব্লক – জি, প্লট নং- ১/১, চিড়িয়াখানা রোড সুজনের চায়ের দোকানে চা খাওয়ার সময় মোঃ সুমন ওরফে ( হিটার সুমন) পিতা আঃ কাদের ও মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম পিতা মোঃ রহমতুল্লাহ এবং গিটার রুমন পিতা আঃ কাদের এদের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসী দল পরিকল্পিত ভাবে আক্রমণ করে।
এ সময় সাংবাদিক এর সাথে থাকা ডিস্ট্রিক্ট ট্রাক বিক্রির নগদ ১০,০০০০০/-( দশ লক্ষ) ও পকেটে থাকা ৩,৭০০/- টাকা মোট ১০ লক্ষ তিন হাজার সাতশত টাকা ছিনিয়ে নিয়ে য়ায়। সন্ত্রাসীরা মারধর করে খুন ও গুম করার উদ্দেশ্যে তাকে ধরে আবেশ হোটেলের কাছ পর্যন্ত মেইন রোডে গাড়িতে তোলার চেষ্টার সময় পরিচিত স্হানীয় পুরুষ মহিলারা উদ্ধার করে বলে প্রত্যক্ষদর্শীরা এ প্রতিবেদক কে জানায়।
এ বিষয়ে সাংবাদিক ছিদ্দিকুর রহমানকে মুঠোফোনে ফোন দিয়ে ঘটনা জানতে চাইলে সে জানায় ঘটনার সময় একাধিকবার শাহআলী থানায় ফোন করার চেষ্টা কালে তার ফোন ছিনিয়ে নেয়। পরিচিত এক লোক নাম প্রকাশ না করে সন্ত্রাসীদের নিকট থেকে ফোন ও সাংবাদিক আইডি কার্ড ফিরিয়ে দিয়ে চলে যায়। শাহ আলী থানার অফিসার ইনচার্জ ফোর্স পাঠানোর প্রস্তুতি নেয়র মধ্য সাংবাদিক সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তার ভাগ্নে মোহাম্মদ ইমরান হাওলাদার।
ছিদ্দিকুর রহমান আর ও জানায় অফিসার ইনচার্জ ঘটনা শুনে ও ভিকটিম কে দেখে চিকিৎসার জন্য মেডিকেলে যাওয়ার পরামর্শ দেয়। অফিসার ইন চার্জের পরামর্শ মোতাবেক সাংবাদিক ছিদ্দিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় কোমরে হাতে প্রচুর আঘাত করে সন্ত্রাসীরা।
এ প্রতিবেদককে আর ও জানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।