টেকনাফে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান

Mofossal Barta
প্রকাশিত September 24, 2026, 18:03 PM
টেকনাফে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের যোগদান
সংবাদটি শেয়ার করুন....

মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি :

‎কক্সবাজারের টেকনাফ উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে টেকনাফ উপজেলা ভূমি অফিসে দায়িত্ব গ্রহণ করেন।

‎জানা গেছে, মোহাম্মদ আতিকুর রহমান এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি টেকনাফে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন দায়িত্বে যোগদান করেন।

‎যোগদানের পর তিনি টেকনাফ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভূমি-সংক্রান্ত সেবার বিষয়ে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে তিনি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎টেকনাফের সাধারণ মানুষ যাতে ভূমি অফিস থেকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

‎নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান দায়িত্ব পালনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।