বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

Mofossal Barta
প্রকাশিত November 4, 2026, 07:23 AM
বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস
সংবাদটি শেয়ার করুন....

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদুল্যাপাড়া গ্রামের ঈদগাহ মাঠ ও ফুটবল খেলার মাঠের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ২৪শে জুলাই যোদ্ধা ও কারা নির্যাতিত বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম।
‎
‎পরিদর্শনকালে তিনি মাঠের জরাজীর্ণ ও বেহাল অবস্থা সরেজমিনে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে মাঠটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন। এ সময় তিনি জানতে পারেন, মাঠটি শুধু স্থানীয় তরুণদের ফুটবল খেলার স্থানই নয়, বরং গ্রামের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজও আদায় করেন এই মাঠে।
‎
‎মাঠটির এমন বেহাল অবস্থা দেখে তিনি এর মাটি ভরাট ও সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি মাঠটি ব্যবহার উপযোগী করে তুলতে মাটি সংস্কারের জন্য আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।
‎
‎স্থানীয়দের মতে, মাঠটি সংস্কার করা হলে একদিকে যেমন এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে, অন্যদিকে ঈদের জামাত আদায়েও মুসল্লিদের দুর্ভোগ কমবে।