নড়াইলে বজ্রপাতে তিনজন নিহত, একজন আহত হয়েছেন

Mofossal Barta
প্রকাশিত July 1, 2024, 17:19 PM
নড়াইলে বজ্রপাতে তিনজন নিহত, একজন আহত হয়েছেন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্কঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

চারজনই চর রামনগর এলাকার একটি মাঠে শূকর চরানোর সময় লাইটিংয়ে আঘাত পান।

নিহতরা হলেন যশোরের কাজিয়ারা গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রামের মিল্টন রায় (৪৮) এবং সাতক্ষীরার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দা ঢালী (৫০)।

আহত চিত্ত মালোকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পঁচিশ দিন আগে তারা চাকরির উদ্দেশে বাড়ি থেকে বের হয় জানিয়ে ওসি আরও জানান, তিন দিন আগে বিভিন্ন এলাকা ঘুরে তারা চর রামনগরে চলে আসেন।

সকালে স্থানীয়রা তাদের মাঠে দেখে আহত চিত্ত মালোকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।