অনলাইন ডেস্কঃ
শেখ এশিয়া লিমিটেড এর ম্যানেজার জনাব হাবিবুর রহমান খান তার কোম্পানির নামে লীজকৃত সম্পত্তির দখল বুঝে পাওয়ার জন্য গতকাল ১৫ জুলাই ২০২৪ তারিখ রোজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানান, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে, সেনাকল্যান ভবনের পাশে ৩৬ শতাংশ জমি যার দাগ সিএস দাগ নং: ৪৩৩ সুরুজীত বসু রাজু নামীয় ব্যাক্তি বিক্রয় করার উদ্দেশ্যে শেখ এশিয়া লিমিটেড এর প্রতিনিধির সাথে যোগাযোগ করে এবং পরবর্তীতে শেখ এশিয়া লিমিটেড এর কর্মকর্তাগন উক্ত জমিটি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৩ অক্টোবর ২০২২ইং সনে উক্ত জমির বায়না হিসেবে ৩০০ (তিন শত) টাকার বায়নানামা দলিলের ৬০ লক্ষ টাকা সুরুজীত বসু রাজুর নিকট হস্তান্তর করেন। কিন্তু পরবর্তীতে জানা যায় যে উক্ত জমিটির মালিক সুরুজীত বসু রাজু নয়, প্রকৃতপক্ষে জমিটি একটি ওয়াকফ সম্পত্তি।
পরবর্তীতে শেখ এশিয়া লিমিটেড এর ম্যানেজার জনাব হাবিবুর রহমান খান উক্ত ওয়াকফ এস্টেট যার নাম আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক্ফ এস্টেট, ই.সি নং-৪১১/সি, ঢাকা এর অফিসিয়াল মোতাওয়াল্লী জনাব আবুল কালাম আনসারী (জামাল) এর নিকট থেকে শেখ এশিয়া লিমিটেড এর পক্ষে ৩০ কাঠা লীজ গ্রহণ করেন। এবং মোতাওয়াল্লী সাহেব উক্ত সম্পত্তির রক্ষণাবেক্ষন ও মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব শেখ এশিয়া লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টরকে অর্পন করেন। যা জিলা- ঢাকা, থানা- সাবেক কোতয়ালী, বর্তমান- মতিঝিল, মৌজা- শহর ঢাকা, সাবেক জে. এল নং-৩৪৩, সি.এস সিটি নং- ২২, সাবেক ওয়ার্ড নং- ০৩, সি.এস খতিয়ান নং- ৪৩০০ জ, সি.এস দাগ নং-৩৭১, ভূমির পরিমাণ ৯৪০০, আর.এস দাগ নং- ২২২৮, ২২৩৩, যাহার সিটি জরিপ খতিয়ান নং- ১, সিটি জরিপ দাগ নং- ২৮৯১/২৮৭১ অংশ, ভূমির পরিমাণ-১৪০০, সিটি জরিপ খতিয়ান নং- ৩২, সিটি জরিপ দাগ নং- ২৮৭১ অংশ, ভূমির পরিমান- ৮৩৮৮, সিটি জরিপ খতিয়ান নং- ৭৪, সিটি জরিপ দাগ নং-২৮৭০ অংশ, ভূমির পরিমাণ-২৯৭৪। মোট ভূমির পরিমাণ- ১.২৭৬২ (এক একর সাতাশ শতাংশ বাসট্টি অযুতাংশ)।
উক্ত সম্পত্তি শেখ এশিয়া লিমিটেড এর নামে লীজ গ্রহণ করার পরে ম্যানেজার জনাব হাবিবুর রহমান খান সুরুজীত বসু রাজুকে জানান যে তিনি যে সিএস দাগ নং: ৪৩৩ দেখিয়ে টাকা নিয়েছেন তা এই সম্পত্তি নয়, বরং এই সম্পত্তির সিএস দাগ ৩৭১। এখানে উল্লেখ থাকে যে ২৮৭০ দাগের কিছু অংশ উদ্দেশ্য উদ্দেশ্যপ্রনোদিত ভাবে ৩৭১ সি এস দাগের অর্ন্তভূক্ত করা হয়েছে, যার রেকর্ড সংশোধনের জন্য মামলা চলমান (সংসধনী মামলা বিচারাধীন মাননীয় বিজ্ঞ ৫ম যুগ্ম জেলা জজ আদালত, মামলা নাম্বারঃ ৩০৭/২০২৪)। উক্ত মামলার কপি কোর্ট থেকে ডাক বিভাগের মাধ্যমে জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমি, শ্রী শ্রী লক্ষী নারায়ন জিও সেবায়েত, ইসলামী ব্যাংককে প্রেরণ করা হয়।
সুরুজীত বসু রাজু প্রতারণার মাধ্যমে গ্রহণকৃত ৬০ লক্ষ টাকা এবং শেখ এশিয়া লিমিটেড এর নামে লীজকৃত সম্পত্তি আত্মসাত করার জন্য তার ভাড়াটে লোকদের কে দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাহার প্রেক্ষিতে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরবর্তীতে বিগত ০৯/০৬/২০২৪ইং তারিখে বেলা ১২ টার দিকে শেখ এশিয়া লিমিটেড কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর জমি পরিদর্শন করে আসার পথে তাকে লক্ষ করে সুরুজীত বসু রাজুর ভাড়াটে সন্ত্রাসীরা ৬ রাউন্ড গুলি করে যার ৩ রাউন্ড গুলি গাড়িতে বিদ্ধ হয় এবং উক্ত বিষয়ে মতিঝিল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। এর পরে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াক্ফ এস্টেট, ই.সি নং-৪১১/সি, ঢাকা এর অফিসিয়াল মোতাওয়াল্লী জনাব আবুল কালাম আনসারী (জামাল) এর বাসায় গিয়ে একই ভাড়াটে অপরাধীরা তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রদান করে এবং বিভিন্ন লোক মারফৎ মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে বলে জানা যায় যাতে করে সুরুজীত বসু রাজু ঢাকা জেলায় অবস্থিত উক্ত ওয়াকফ্ এস্টেট এর সম্পত্তি জবরদখল করে ভোগ করতে পারে ও আত্মসাৎ করতে পারে। শেখ এশিয়া লিমিটেড এর ম্যানেজার জনাব হাবিবুর রহমান খান সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারো প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সার্বিক সহযোগিতা কামনা করেন।