ঘিওরে বরটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Mofossal Barta
প্রকাশিত August 18, 2024, 16:23 PM
ঘিওরে বরটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৫ নং বরটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মোল্লা রওশনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট ) দুপুরে বরটিয়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় ৫ শতাধিক স্থানীয় নারী-পুরুষ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনঃবাসন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, বড়টিয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সমীর, বড়টিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরি প্রমুখ।

বক্তারা বলেন, চেয়ারম্যান জোর করে ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন। জোর করে প্রকাশ্যে ভোট আদায় করেছেন । ইউনিয়নটি কে মাদকে ছয়লাব করেছেন। সরকারি সকল প্রকল্পের টাকা তিনি লুটপাট করে নিয়েছে। এতোদিন ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করায় এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি।

চেয়ারম্যান শামছুল হক মোল্লা রওশন বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট বদলের কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। তাদের হুমকির কারণে আমি ইউনিয়ন পরিষদে যেতে পারছি না। তারাই আমার অফিসে হামলা চালিয়ে লুটপাট করেছে। কোন দুর্নীতি বা অনিয়মের সঙ্গে আমি জড়িত না।