অনলাইন ডেক্স,
অপ্রতিম হ’ত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে সম্প্রতি হ’ত্যা করা হয়। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর ম’র’দে’হ কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি টিলায় উদ্ধার করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে পুলিশ। অপ্রতিমের মৃ’ত্যু’তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে শোকের সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হ’ত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।