অনলাইন ডেক্স,
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসি রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। মিছিল ঠেকাতে বা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ওসির নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে