• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন

Mofossal Barta
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

‎এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

‎মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে।

‎চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় আসামি ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আএদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।