২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী

Mofossal Barta
প্রকাশিত August 22, 2026, 08:30 AM
২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘ ২৫ বছর একই মসজিদে ইমামবতি করার পর ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে ইমাম মাওলানা আবুল হোসেনকে।
‎দীর্ঘদিনের দায়িত্ব পালন শেষে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।


‎দীর্ঘ ২৫ বছর ধরে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ইমামতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিনের দায়িত্ব পালনের সুবাদে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তার গড়ে ওঠে গভীর সম্পর্ক।

‎বিদায় অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রিয় ইমামকে বিদায় দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

‎মাওলানা আবুল হোসেন বলেন, “এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে আমি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়ের সময় তারা যেভাবে আমাকে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, আমার কাছে মনে হয়েছে তারা আমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আমি সবাইকে দোয়া করতে বলব এবং আমিও তাদের জন্য দোয়া করব।