অনলাইন ডেক্স,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ। এ সফরে এনসিপির কয়েকজন নেতাও তার সঙ্গে রয়েছেন।
ওমরাহ পালন শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এনসিপির নেতারা। এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।
বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। এরপর তার মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।