নৌকায় চা বিক্রি করা বাবার মুখে হাসি, রুহির হাতে ৭৫ লাখ টাকার স্কলারশিপ

Mofossal Barta
প্রকাশিত August 22, 2026, 13:56 PM
নৌকায় চা বিক্রি করা বাবার মুখে হাসি, রুহির হাতে ৭৫ লাখ টাকার স্কলারশিপ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎অভাব কখনো স্বপ্নপূরণের পথে চূড়ান্ত বাধা হতে পারে না ইচ্ছাশক্তি, মেধা ও কঠোর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব। সুনামগঞ্জের মেয়ে রুহি যেন সেই কথাই আবারও প্রমাণ করলেন। সুনামগঞ্জ উইমেন্স মডেল কলেজের এই মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পেয়েছেন ৭৫ লাখ টাকার সম্মানজনক স্কলারশিপ।

‎রুহির এই সাফল্যের পেছনে রয়েছে তার বাবার দীর্ঘ সংগ্রামের গল্প। নৌকায় করে চা বিক্রি করে সংসার চালান তিনি। স্বল্প আয়ের পরিবারে অভাব-অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। তারপরও মেয়ের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবে কখনো হাল ছাড়েননি। নিজের কষ্টকে উপেক্ষা করে দিন-রাত পরিশ্রম করে মেয়ের শিক্ষার খরচ জুগিয়েছেন।

‎বাবার সেই ত্যাগ ও পরিশ্রমকে সাফল্যে রূপ দিয়েছেন রুহি। নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় মনোযোগ ধরে রেখে নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করেছেন এই বড় আন্তর্জাতিক স্কলারশিপ।