বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত August 22, 2026, 14:01 PM
বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

‎বিদ্যুতের চাহিদা পূরণে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎আজ শনিবার একদিনের সিলেট সফরকালে সাংবাদিকদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পকারখানা ও বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার।

‎এসময় তিনি বলেন, চলমান জ্বালানি সংকটের কারণে এনার্জি ইনটেনসিভ বিনিয়োগ এর পরিবর্তে ক্ষুদ্র শিল্পের প্রসারে কাজ করবে সরকার। দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে রূপান্তর করতে চায় সরকার।

‎এছাড়াও, সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্প নগরীর জন্য সরকার বিকল্প জ্বালানির কথা ভাবছে বলেও জানান তিনি।