নিষেধাজ্ঞা না উঠলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

Mofossal Barta
প্রকাশিত September 11, 2026, 21:07 PM
নিষেধাজ্ঞা না উঠলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

সংশোধিত আইনের বিষয়ে তিনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলের শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

‎বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নের আগে নিয়ম অনুযায়ী প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। তবে ডিসেম্বরের মধ্যে বগুড়াবাসী এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

‎এর আগে প্রতিমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি মোকামতলায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন প্রতিমন্ত্রী।

‎এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।