মহাখালীতে ভবনে একটি আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

Mofossal Barta
প্রকাশিত September 10, 2026, 11:48 AM
মহাখালীতে ভবনে একটি আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

রাজধানীর মহাখালীতে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।


‎আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পেছনে একটি পুরোনো ভবনে ওই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও এ নিয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।