বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

Mofossal Barta
প্রকাশিত September 10, 2026, 19:12 PM
বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ জোরদার এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তি ও আলোচনার মধ্যেই শেষ পর্যন্ত বিলটি সংসদে অনুমোদিত হয়।

‎বিলটির বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি র‍্যাব বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বাহিনী গঠনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই বিলটি পাস করা হয়।

‎সংশ্লিষ্টদের মতে, নতুন আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্ষমতা আরও বাড়ানো, সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ তৈরি এবং বাহিনীর কর্মকাণ্ডে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা গড়ে উঠবে। বিলটি পাসের ফলে র‍্যাবের পরিবর্তে নতুন আইনি কাঠামোর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কার্যক্রম পরিচালনার পথ তৈরি হলো।