সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Mofossal Barta
প্রকাশিত September 15, 2026, 12:58 PM
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

সিলেট: ৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

‎এরপর ১১টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন।
‎বিমানবন্দর থেকে ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে উপস্থিত হলে সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে দুপুর ১টা ২৫ মিনিটে যাবেন হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যরা, রাজনৈতিক নেতাকর্মীরা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‎মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। সফর শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সূচি রয়েছে।