সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা

Mofossal Barta
প্রকাশিত September 18, 2026, 16:00 PM
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হয়: বর্ষা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অনেক দিন সিনেমা থেকে দূরে আছেন। যদিও দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল নন তিনি। গত বছর পারিবারিক কারণে অভিনয় ছাড়বেন বলে জানিয়েছিলেন এ অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি তাকে। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে রয়েছে তার সরব উপস্থিতি।  আফিয়া নুসরাত বর্ষা ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই বিতর্কের মধ্যে পড়েননি। ২০১১ সালে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক অনন্ত জলিলকে। সুখে সংসার করছেন অভিনেত্রী। তাই তাদের সুখের দাম্পত্য প্রায়ই সুন্দর একটি সম্পর্কের উদাহরণ হিসেবে দেখা যায় সবসময়।

‎এবার সামাজিক মাধ্যমে সম্পর্ক দীর্ঘস্থায়ী করার একটি টোটকা দিলেন অভিনেত্রী বর্ষা। তার সেই ভাবগম্ভীর পোস্টে উঠে এলো পারিবারিক বন্ধনের গুরুত্ব নিয়ে নানা কথা।

‎সামাজিক মাধ্যমে পোস্টে অভিনেত্রী লিখেছেন— যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্টমেন্ট বলতে শুধু টাকা-পয়সা বোঝায় না। তিনি বলেন, অবশ্যই জীবনে চলার জন্য টাকা-পয়সার প্রয়োজন আছে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় অর্থই বড় বিষয় নয়।

‎বর্ষা বলেন, আমার কাছে সম্পর্কের আসল ইনভেস্টমেন্ট হচ্ছে— আপনার সময়, আপনার ব্যবহার, আপনার যত্ন এবং পারিবারিকভাবে একজন মানুষকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া।

‎তিনি বলেন, আপনি যদি সত্যিই জানেন যে, ‘এই মানুষটা আমার জীবনে সারাজীবন থাকবে’ অথবা আপনি তাকে আপনার জীবনে রাখতে চান, তাহলে তাকে আপনার পরিবার ও পারিবারিক বন্ধনের সঙ্গে যুক্ত করতে পারেন।