বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

Mofossal Barta
প্রকাশিত October 8, 2026, 16:33 PM
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স,

বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাজনীন সুলতানা।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‎
‎প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি জেলার প্রশাসনিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
‎
‎অন্যদিকে, বান্দরবানের জেলা প্রশাসকের দায়িত্ব চালিয়ে আসা উপসচিব মো. সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‎
‎তিনি এ বছরের ২ এপ্রিল জেলার ২৩তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।